
শেরপুর প্রতিনিধি:
শেরপুর সদর উপজেলা পরিষদ নির্বাচনে ১৪০ কেন্দ্রে শান্তিপূর্ণ ভাবে ভোট গ্রহন ও গণনা শেষে বেসরকারি ভাবে বিজয়ীদের নাম ঘোষনা করা হয়েছে। ঘোষণা অনুযায়ী চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম এবং ভাইস চেয়ারম্যান পদে আশরাফুল ইসলাম মিজান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিহা জামান শাপলা বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন।
ঘোষিত ফলাফল অনুযায়ী- শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে রফিকুল ইসলাম (নৌকা) ৮২,৯২৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ) ৫১,২১৭ ভোট পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে আশরাফুল ইসলাম মিজান (তালা) ৫৫,৭১৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী মনোয়ার হোসেন (চশমা) প্রতিকে পেয়েছেন ৫৩,৫০৭ ভোট এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে সাবিহা জামান শাপলা (কলস) ১,০৬,০৪২ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন, তার নিকটতম প্রতিদ্বন্ধী শামিম আরা বেগম (হাঁস) প্রতিকে পেয়েছেন ৫৭,৮৩৬ ভোট।
অন্যান্য প্রার্থীদের মধ্যে, চেয়ারম্যান পদে মিনহাজ উদ্দিন মিনাল মোটর সাইকেল প্রতিকে পেয়েছেন ১৬ হাজার ১০৩ ভোট, মো. ইলিয়াস উদ্দিন লাঙ্গল প্রতিকে পেয়েছেন ৭ হাজার ১৫৭ ভোট এবং মোহাম্মদ বায়েযীদ হাছান আনারস প্রতিকে পেয়েছেন ৬ হাজার ৬৩০ ভোট। ভাইস চেয়ারম্যান পদে অন্যান্যদের মধ্যে, আল হেলাল টিউবওয়েল প্রতিকে ভোট পেয়েছেন ৩৩ হাজার ৮৪৭ টি, মোহাম্মদ মোছা মিয়া মাইক প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৮৯২ ভোট এবং জুলহাস উদ্দিন উরোজাহাজ প্রতিকে পেয়েছেন ১০ হাজার ৬০ ভোট।
