
এম এ রহমান জীবন
কানাইঘাট প্রতিনিধিঃ
সিলেটের কানাইঘাটের ১ নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউপির মুলাগুল আল-হেরা মাদ্রাসা কর্তৃক আয়োজিত ১৭ অক্টোবর সকাল ১১ টায় মুলাগুল আল-হেরা মাদ্রাসার অডিটোরিয়াম হলে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়, আলহেরা মাদ্রাসার ডিরেক্টর আলহাজ্ব ক্বারী মাহবুবুর রহমানের সভাপতিত্বে ও কান্দলা ইসলামিক সোসাইটির সাধারণ সম্পাদক হাফিজ রিয়াজ উদ্দিনের পরিচালনায় এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক ও লোভাছড়া আদর্শ পাথর ব্যবসায়ী সমিতি লিমিটেড’র সাধারণ সম্পাদক কারা নির্যাতিত নেতা জনাব ফখরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা আব্দুল হান্নান, মুলাগুল আলহেরা মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল হাফিজ আহমদ হোসাইন, উক্ত মাদ্রাসার কো-অর্ডিনেটর মোঃ ছয়ফুল আলম, হাফিজ আজির উদ্দিন, সালেহ আহমদ, ইমরান আহমদ, সাব্বির আহমদ, হাফিজ ইয়াহিয়া, হাফিজ আব্দুল কাইয়ুম, উক্ত মাদ্রাসার নাজিম মোঃ নাঈম উদ্দিন, মোঃ সুলতান মাহমুদ প্রমুখ।
প্রসঙ্গত ২৩ সেপ্টেম্বর কানাইঘাট উপজেলা যুবদলের যুগ্ন সাধারন সম্পাদক মোঃ ফখরুল ইসলামকে কানাইঘাট বাজার থেকে গ্রেফতার করা হয়, এবং ১৫ অক্টোবর তিনি জামিনে মুক্তি পেয়ে বাড়িতে আসলে এলাকার বিভিন্ন সামাজিক সংগঠন গুলো কারা নির্যাতিত নেতা ফখরুল ইসলামকে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করে এবং পর্যাক্রমে এই সকল সংবর্ধনা অনুষ্ঠান গুলোতে তিনি ধারাবাহিক ভাবে যোগদান করবেন বলে জানা যায়।
