
মারুফ হোসেন কমলঃ
ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি (বিঅারটিএ) ময়মনসিংহ সার্কেলের অায়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০১৯ ব্যাপক উৎসাহ উদ্দীপনার মাঝে উদযাপিত হয়েছে।অনুষ্ঠানসূচীতে অন্তর্ভুক্ত ছিলো সড়ক নিরাপত্তা বৃদ্ধিতে জনসচেতনতামূলক রচনা প্রতিযোগিতা, বর্ণাঢ্য র্যালী ও অালোচনা সভা।

সকাল ১০ টায় ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সন্মুখে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্ধোধন করেন।উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ ও অনুষ্ঠানের সভাপতিসহ বিপুলসংখ্যক শিক্ষার্থী সড়ক নিরাপত্তা সচেতনামূলক বর্ণাঢ্য র্যালীতে অংশগ্রহণ করেন।

পরবর্তীতে টাউন হলস্থ এড.তারেক স্মৃতি অডিটোরিয়ামে ময়মনসিংহের জেলা প্রশাসক মিজানুর রহমানের সভাপতিত্বে অালোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলে ময়মনসিংহ রেঞ্জ পুলিশের অতিরিক্ত ডিঅাইজি ডঃ অাক্কাস উদ্দিন ভূঁইয়া,সওজ এর ময়মনসিংহ অঞ্চলের প্রধান প্রকৌশলী মোঃ ওয়াহিদুজ্জামান,
অানন্দমোহন কলেজের অধ্যক্ষ নারায়ণ চন্দ্র ভৌমিক, মোটর মালিক সমিতির সভাপতি মমতাজ উদ্দিন মন্তা,নিসচার সভাপতি অাব্দুর কাদের চৌধুরী ও মোটরযান কর্মচাী ইউনিয়নের অাহবায়ক অালহাজ্ব অাব্দুল মান্নান প্রমুখ।
অনষ্ঠানের প্রধান অতিথি বিভাগীয় কমিশনার খন্দকার মোস্তাফিজুর রহমান ট্রাফিক অাইন মেনে চলাসহ ড্রাইভারদের প্রয়োজনীয় প্রশিক্ষণ সহজ সড়ক নিরাপত্তা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করেন।অনুষ্ঠানের বিশেষ অতিথি ময়মনসিংহ রেঞ্জ পুলিশের এডিশনাল ডিঅাইজি ডঃ অাক্কাস উদ্দিন ভূঁইয়া বলেন,বিগত ২০ বছরে যেসকল ড্রাইভার কোনরূপ এক্সিডেন্ট করেনি তাদেরকে পুরস্কৃত করা উচিত। তথ্যপ্রতিদিন
