
সংগীতশিল্পী বাপ্পা মজুমদার ও মডেল-উপস্থাপিকা তানিয়া হোসাইন গত বছরের মাঝামাঝি সময়ে বিয়ের সুখবর দেন। আর এ বছরে দিলেন নতুন অতিথির খবর। বেশ ঘটা করেই জানান, তাদের ঘর আলো করে আসছে কন্যা সন্তান। গতকাল আয়োজন করা হয় তানিয়ার ‘সাধ’ অনুষ্ঠান। হবু বাবা-মা ও নতুন অতিথিকে শুভেচ্ছা জানাতে এতে উপস্থিত হন তাদের কাছের বন্ধু ও সহকর্মীরা। তানিয়া বলেন, এটা আসলে আমাদের জন্য সত্যি অন্যরকম এক অনুভূতি। ওর মামা-খালারা সবাই নাম ঠিক করছে। বাসাজুড়ে আমরা তার জন্য অপেক্ষা করছি। বাপ্পা মজুমদার বলেন, ঘরোয়াভাবে তানিয়া ও আমার শাশুড়ি-মা সাধ আয়োজন করেছিলেন। আমরা সবার কাছে দোয়া নিয়েছি। আশা করছি, ডিসেম্বরে সবাইকে সুখবর দিতে পারব। এদিকে সাধ আয়োজনে উপস্থিত হয়েছিলেন কণ্ঠশিল্পী দিলশাদ নাহার কণা, এলিটা করিম, সোমনুর মনির কোনাল, নায়িকা মাসুমা রহমান নাবিলা, উপস্থাপক সামিয়া আফরিন প্রমুখ। গত বছরের ২৩ জুন বিয়ে বন্ধনে আবদ্ধ হন বাপ্পা মজুমদার ও তানিয়া হোসাইন।
বার্তা ও সম্পাদকীয় কার্যালয়ঃ ৩৩ কাচারী রোড, ময়মনসিংহ জেলা আইনজীবি সমিতির ৪ ও ৫ নং ভবনের বিপরীত পাশে।
ঢাকা কার্যালয়ঃ কে ৭৪/৫,কোরাতলী এআই ইউবি রোড খিলক্ষেত, ঢাকা, ১২২৯।
যোগাযোগঃ 01917925375 /01736554862 / 01721927699
প্রকাশক: মারুফ হোসেন কমল