
আরিফ রব্বানীঃ
ময়মনসিংহ থেকে গফরগাঁও রোডের বালিপাড়া,কানিহারী ইউনিয়নের আওতাভুক্ত কয়েকটি স্পটে ব্রহ্মপুত্র নদ থেকে বালু উত্তোলন করে রাস্তার উপরে বালুর স্তুুপ করে রাখার ফলে একদিকে যেমন যান-বাহন চলাচলের সমস্যা হচ্ছে অপরদিকে বালু থেকে পানি বের হয়ে রাস্তার উপরে জমার ফলে কাঁদা ও ছোট-খানা খন্দ তৈরী হওয়ায় সাধারণ মানুষের চলাচলের বিঘ্ন ঘটছে। রাস্তার উপরে বালুবাহী ট্রাক দাড়িয়ে বালু ভরাটের ফলে যানযট তৈরী হচ্ছে তবুও দেখার কেউ নেই?। স্থানীয় যুবলীগ নেতা আব্দুল বারী,ছাত্রলীগ নেতা পরাগ ও ছাত্রলীগ নেতা রিফাদ এই তিন প্রভাবশালী নেতা বালিপাড়া বালু মহাল নিয়ন্ত্রণ করেন। রাস্তার উপরে বালুর স্তুুপ বানিয়ে রাস্তা চলাচলে জনসাধারণের সমস্যা হলেও কিছুই করার করার নেই সাধারণ মানুষের। এলাকায় এই তিন নেতার এতটাই প্রভাব যে তাদের ভয়ে কেহ মুখ খোলে প্রতিবাদ করার সাহস পায়না। প্রতিবাদ করলেই তাদের অত্যাচার-নির্যাতনের শিকার হতে হয়। স্থানীয়দের ভাষ্য- রাস্তার উপর ট্রাক দাড়িয়ে বালু ভর্তি করায় রাস্তা দিয়ে দৈনন্দিন যানবাহ অটো-অটো রিক্সা এমনকি একটা মানুষ হেটে যাওয়া সম্ভব হয়না। বালুর পানি রাস্তায় জমে কাদাঁয় পরিণত হয় রাস্তা।
রাস্তার উপর থেকে বালু অপসারণ করার ব্যবস্থা নিতে স্থানীয় জনগণ স্থানীয় উপজেলা নির্বাহী অফিসার ও জেলা প্রশাসকের হস্তক্ষেপ দাবী করেন।
