
তথা প্রতিদিন. কমঃ
কোতোয়ালী মডেল থানা অভিযানে গাড়ি চোর চক্রের ২ সদস্যকে ৬ ঘন্টার মধ্যে অাটক- প্রাইভেটকার উদ্ধার আটকৃতরা হলেন, ময়মনসিংহ নতুন বাজারের মাসুমের ছেলে অনি চৌধুরী(২৪), তার বিরুদ্ধে হত্যা মামলাসহ ৪ টি মামলা রয়েছে, শম্ভুগঞ্জ এলাকার গৌতম ঘোষের ছেলে তমাল ঘোষ( ২৩), তার বিরুদ্ধে একাধীক মামলা রয়েছে।

পুলিশ সুত্রে জানাযায়, ময়মনসিংহ চরপাড়া মোড় এলাকা থেকে গতকাল অানুমানিক ১২টা’র দিকে প্রাইভেটকার ডাইভার রাজিব শেখ(২৩), থেকে উক্ত ব্যাক্তিরা তার গাড়াটি ভাড়ার উদ্দ্যেশে নিয়ে যায়। রহমতপুর মুয়েট কলেজ সামনে নীরব স্থানে তাকে হাত,পা বেধে মারধর করে তার প্রাইভেটকার থেকে ফেলে দিয়ে গাড়িটি নিয়ে যায়।
পরবর্তীতে প্রাইভেটকার ড্রাইভার রাজিব কোতোয়ালী মডেল থানায় ওসি মাহমুদুল ইসলামের কাছে মৌখিক ভাবে বলেন। মাহমুদুল ইসলাম অপারেশন ইন্সপেক্টর মুশফিক অাহম্মেদ কাছে দায়িত্ব প্রদান করলে তিনিসহ এসঅাই মিনহাজ, এসঅাই পলাশ, এসঅাই নিরুপম নাগ মুক্তাগাছা থেকে সন্ধা অানুমানিক ৭ টার সময় অভিযান পরিচালনা করে গাড়ি চোর চক্রের ২ সদস্যকে অাটক করে ও প্রাইভেটকারটি উদ্ধার করে। চোর ছিনতাইকারী এবং সন্ত্রাসীদের বিরুদ্ধে কোতোয়ালি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
