
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,
দারিদ্র বিমোচন ও হতদরিদ্র পরিবারের উন্নয়নের লক্ষ্যে ঠাকুরগাঁও জেলায় বিনামূল্যে ৪২৫টি বকনা গরু বিতরণ করা হয়। ৯ নভেম্বর শনিবার শহরের গোবিন্দনগরে এ বিতরণ অনুষ্ঠিত হয়। ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপির আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি জেলা প্রশাসক ড. কেএম কামরুজ্জামান সেলিম, বিশেষ অতিথি সহকারী পুলিশ সুপার আবু তাহের মো: আবদুল্লাহ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জবেদ আলী, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি মনসুর আলী প্রমুখ। পরে প্রধান অতিথি হত দরিদ্র পরিবারের সদস্যদের হাতে বকনা গরু বিতরণ করেন।
