
মাসুদ রানাঃ
ময়মনসিংহ ব্রীজমোড়ে ঠিকাদারি এবং ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের নতুন কার্যালয় “ড্রীম ওয়েভার্স এসোসিয়েশন “এর উদ্ভোধন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের জননন্দিত মেয়র মোঃ ইকরামুল হক টিটু। এই উপলক্ষে ৯ই নভেম্বর সন্ধ্যায় এক আলোচনা সভার আয়োজন করা হলে সভায় গুরুত্বপুর্ণ বক্তব্য রাখেন মেয়র টিটু।

উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল।
ড্রীম ওয়েভার্স এসোসিয়েশনের সমন্বয়ক জেলা অাওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোস্তাফিজুর বাশার ভাসানী সহ সকল সন্মানিত সদস্যবৃন্দ এবং শুভাকাঙ্ক্ষীগন উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
