
এম এ রহমান জীবন কানাইঘাট প্রতিনিধিঃ
দীর্ঘ একমাস সিয়াম সাধনার পর মহান এই পবিত্র ঈদউল ফিতরকে সামনে রেখে, হযরত শাহ মিরাপিং (রহঃ’র) স্মৃতি বিজড়িত বৃহত্তর মুলাগুলের বীর মুক্তিযোদ্ধা সন্তান দ্বারা পরিচালিত জনকল্যাণমুখী সংগঠন “মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদের” নেতৃবৃন্দ পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। এক শুভেচ্ছা বার্তায় সংগঠনের নেতৃবৃন্দ উল্লেখ করে বলেন,
পবিত্র ঈদুল ফিতর ইসলাম ধর্মের সবচেয়ে বড়ো উৎসব। প্রত্যেক মুসলমান অধীর আগ্রহে এই মহান উৎসব পালনের জন্য অপেক্ষা করে। রমজান মাসের ৩০ দিন রোজা রাখার পর চাঁদ দেখে পবিত্র ঈদউল ফিতর”র উৎসব পালন করা হয়। এই বিশেষ উৎসবে মুসলমানরা নামাজ পড়ে আল্লাহর নিকটে সুখ ও শান্তির জন্য দোয়া কামনা করে এবং একে অপরকে আলিঙ্গন করে পবিত্র ঈদুল ফিতরের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে থাকেন। এছাড়াও ঈদের দিন ঘরে ঘরে বিভিন্ন ধরণের খাবার তৈরি করে একে অপরকে অভ্যর্থনা জানানো হয়। ঈদ হলো ভ্রাতৃত্ব ও মিলনের উৎসব। সমস্ত বিভেদ ঘুচিয়ে একে অপরের বুকে টেনে নিয়ে অভিনন্দন ও ভালোবাসা বিনিময় করার দিন।
ইসলাম ধর্ম শান্তির ধর্ম। এক মাস রোজা রাখার পর পালন করা হয় পবিত্র ঈদুল ফিতর। পবিত্র ঈদুল ফিতরকে উপলক্ষ করে আমরা অনেক ধরনের আনন্দ উৎসব করে থাকি। ঈদের দিন সকল মুসলমানরা ভালো খাবার এবং নতুন পোশাক পরিধান করে থাকি। ঈদুল ফিতরকে সুন্দর ভাবে উদযাপন করার জন্য মুসলমানরা ঈদের শুভেচ্ছা বার্তা সবার মাঝে পৌঁছে দেয়, আর তারই ধারাবাহিকতায় আমাদের ১নং লক্ষীপ্রসাদ পূর্ব ইউনিয়ন সহ কানাইঘাট উপজেলাবাসীকে জানাই পবিত্র ঈদউল ফিতরের শুভেচ্ছা ও মোবারকবাদ।
উক্ত সংগঠনের মধ্যে যারা রয়েছেন, বীর মুক্তিযোদ্ধা সন্তান সায়েদুল ইসলাম জুয়েল, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড কানাইঘাট উপজেলার আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সন্তান মাহফুজুল আলম চৌধুরী, আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলার সাবেক আহবায়ক বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ কাওসার আহমেদ,
আমরা মুক্তিযোদ্ধা সন্তান কানাইঘাট উপজেলা কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান ইউপি সদস্য মোঃ আজাদুর রহমান আজাদ।
বাংলাদেশ লেবার ফেডারেশন সিলেট বিভাগীয় আহবায়ক কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা সন্তান এম এ রহমান জীবন, নিরাপদ চিকিৎসা চাই সংগঠনের সিলেট জেলা শাখার সভাপতি মোঃ মুসলিম উদ্দিন মিলন, আমরা মুক্তিযোদ্ধা সন্তান সিলেট জেলা কমিটির সদস্য মোঃ আব্বাস উদ্দিন, মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র সাংগঠনিক সম্পাদক মোঃ সাহিদ রানা,
আমরা মুক্তিযোদ্ধা সন্তান ১নং ইউপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান মোঃ সাহেদ আহমেদ, মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সন্তান মিনহাজ আহমেদ, সপ্রচার সম্পাদক ইমরান হোসেন চৌধুরী,
মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ’র অর্থ বিষয়ক সম্পাদক মোঃ সাজু আহমেদ সহ উক্ত সংগঠনের নেতৃবৃন্দ।
