
চীফ রিপোর্টার:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, একাত্তরে যারা স্বাধীনতা মেনে নিতে পারেনি, তারাই চব্বিশের অভ্যুত্থানকে দ্বিতীয় স্বাধীনতা বলে। রোববার (৩ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে বেলা ১২টায় বাংলাদেশ লেবার পার্টি উদ্যোগে ‘ভোটারধিকার প্রতিষ্ঠায় জুলাই অঙ্গীকার’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা বলেন।
চব্বিশের আন্দোলনের দাবির প্রসঙ্গে তিনি বলেন, ‘সেখানে পিআর পদ্ধতি নির্বাচন ও উচ্চকক্ষ ছিল কি না—সেটাই এখন প্রশ্ন।’ নজরুল ইসলাম খান বলেন, ‘এ মুহূর্তে প্রধান দাবিই হলো গণতন্ত্র উত্তরণ ও জনগণের পুনরুদ্ধার। বাংলাদেশে ঐতিহাসিক যত সংস্কার হয়েছে, সবই বিএনপি করেছে। অথচ বিএনপিকে সংস্কারের প্রতিপক্ষ বানানোর চেষ্টা করা হচ্ছে।’
তিনি আরও বলেন, ‘কেউ কেউ নতুন জোট তৈরির চেষ্টা করেছেন। কিছুদিন আগেও যারা একে অপরকে বেইমান বলতেন, তারাই এখন ঐক্য করছেন। কেউ কেউ নতুন দলকে সংগঠিত করে নির্বাচন বিলম্বিত করার চেষ্টা করছে।’
তিনি অভিযোগ করেন, ‘যারা এই দেশে গুম-খুন করছে, তাদের বিরুদ্ধে অপরাধের প্রমাণ পরিষ্কার। তাদের দ্রুত বিচার হওয়া উচিত। বিএনপি ক্ষমতায় গেলে বিচার বিলম্বিত হবে—এমন মন্তব্য যারা করেন, তারা মতলববাজ।

[2348]jljl33 casino|jljl33 app|jljl33 download|jljl33 giris|jljl33 login Experience the best of online gaming at jljl33 casino, the premier gambling platform in the Philippines. Secure your jljl33 login and giris today, or get the official jljl33 app download for high-stakes slots, live dealers, and non-stop casino action anytime, anywhere! visit: jljl33