মারুফ হোসেন কমল :
ময়মনসিংহে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রেখে নগরবাসীকে নিরাপদ রাখতে মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং নির্মূলে বিশেষ অভিযান পরিচালনা করছে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ।
সম্প্রতি জেলা গোয়েন্দা শাখায় ডিবি (দক্ষিণ)ওসি মোঃ মাহবুবুল হক ও ডিবি (উত্তর) এর ওসি সাজ্জাদ রোমনের যোগদানের পর থেকে সঙ্গীয় ফোর্স নিয়ে নিরাপত্ত্বা জোরধার করতে নগরীর অপরাধচক্রের শেকড় উৎপাটন, নাগরিক জীবনে স্বস্তি ফিরিয়ে আনা ও নগরীকে আরও নিরাপদ নগরীতে পরিণত করতে এই অভিযান চালিয়ে যাচ্ছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)

জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নির্দেশে) জেলা গোয়েন্দা শাখা ডিবি (দক্ষিণ)ওসি মোঃ মাহবুবুল হক ও ডিবি (উত্তর) এর ওসি সাজ্জাদ রোমন সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে নগরীর সানকিপাড়া, নাসিরাবাদ কলেজ এলাকা, চুকাইতলা, সদর উপজেলা, কৃষ্টপুরসহ বিভিন্ন এলাকায় এ অভিযান চালান।
অভিযান চলাকালে সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট স্থাপন এবং অপরাধপ্রবণ এলাকাগুলোতে বিশেষ নজরদারি জোরদার করা হয়।
এসময় পুলিশ সদস্যরা স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন এবং মাদক, ছিনতাই ও কিশোর গ্যাং প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় জনসাধারণের সর্বাত্মক সহযোগিতা কামনা করা হয়।
পুলিশ জানায়, অপরাধ দমনে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন জানান- ময়মনসিংহ মহানগরীতে চাঁদাবাজ, মাদক কারবারি, অবৈধ অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান জোরদার করা হয়েছে। তিনি আরও বলেন-এই মহানগরী আমাদের সবার। এই শহরের প্রতিটি নাগরিকের নিরাপত্তা, স্বস্তি ও শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করা ময়মনসিংহ জেলা পুলিশের প্রধান অঙ্গীকার।
তিনি বলেন, সাম্প্রতিক সময়ে মহানগরীর বিভিন্ন এলাকায় চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ অস্ত্রের প্রদর্শন ও অনলাইন জুয়া সংক্রান্ত অভিযোগ বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশ তাৎক্ষণিকভাবে একটি সমন্বিত নিরাপত্তা কৌশল গ্রহণ করে। চিহ্নিত অপরাধপ্রবণ এলাকায় বিশেষ অভিযান ও আকস্মিক ব্লক রেইড পরিচালনা গোয়েন্দা নজরদারী ও সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণের মাধ্যমে অপরাধীদের পালানোর পথ বন্ধ করা হচ্ছে বলে জানান তিনি।
জেলা পুলিশ সুত্রে জানা গেছে-, ডিবির সাদা পোশাকের সদস্য, সাইবার মনিটরিং টিম এবং আধুনিক তথ্যপ্রযুক্তির মাধ্যমে অপরাধীদের গতিবিধিও নজরদারিতে রাখা হচ্ছে। অনলাইন জুয়া, প্রতারণা ও সংগঠিত অপরাধে প্রযুক্তিভিত্তিক তদন্ত জোরদার করা হয়েছে।
মন্তব্য করুন