maruf
৫ মে ২০২৬, ৪:০৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার : কাজী জিয়াউল বাসেত

সেলিম মিয়া : চলতি বোরো সংগ্রহ/২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান, চাল ও গম সংগ্রহের লক্ষ্যমাত্রা ও সর্বশেষ অগ্রগতি বিষয়ে মঙ্গলবার (০৫ মে) বিভাগীয় খাদ্যশস্য সংগ্রহ ও মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়। বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) কাজী জিয়াউল বাসেত। এছাড়াও ময়মনসিংহ বিভাগীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, কৃষি বিপনন অধিদপ্তর এবং আঞ্চলিক তথ্য অফিস এর প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

ময়মনসিংহ আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মো: আশরাফুল আলম চলমান ২০২৫-২৬ মৌসুমে ময়মনসিংহ বিভাগের ধান, চাল ও গমের সর্বশেষ অগ্রগতি সম্পর্কে অবহিত করেন। তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে সাধারণ কৃষক যাতে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য সরকার নির্ধারিত সময়ের পূর্বেই বোরো মৌসুমের ধান-চাল সংগ্রহ শুরু করেছে। চলতি বোরো মৌসুমে ময়মনসিংহের চার জেলায় মোট ৭০ হাজার ৭৪৩ মেট্রিক টন ধান এবং ১ লাখ ৯৪ হাজার ১৬৫ মেট্রিক টন সিদ্ধ চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছ। এছাড়াও ৫৫৩ মেট্রিক টন গম সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। চাল সংগ্রহের সময়সীমা হাওর অঞ্চলে ০৩ মে থেকে এবং অন্যান্য অঞ্চলসমূহে ১৫মে ২০২৬ খ্রি: থেকে ৩১ আগস্ট ২০২৬ খ্রি: পর্যন্ত। ধান এবং গম সংগ্রহ ০৩ মে থেকে শুরু হয়েছে। এতে ধানের সংগ্রহ মূল্য প্রতি কেজি ৩৬ (ছত্রিশ) টাকা, সিদ্ধ চালের সংগ্রহ মূল্য ৪৯ ( ঊনপঞ্চাশ) টাকা এবং গম ৩৬ (ছত্রিশ) টাকা নির্ধারণ করা হয়েছে। চলতি মৌসুমে ময়মনসিংহ বিভাগের ৩৩টি উপজেলায় ‘কৃষকের অ্যাপ’ এর মাধ্যমে ধান ক্রয় করা হবে। পাশাপাশি ‘ডিজিটাল চালকল ব্যবস্থাপনা’ এর মাধ্যমে নির্বাচিত উপজেলাসমূহ যেমন ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, গৌরীপুর, ঈশ্বরগঞ্জ, ফুলপুর, নেত্রকোনা সদর, মোহনগঞ্জ, দুর্গাপুর, মদন, জামালপুর সদর, শেরপুর সদর ও ঝিনাইগাতী উপজেলায় সফটওয়্যারের মাধ্যমে চাল সংগ্রহ করা হবে।

সভাপতি বলেন, ধান উৎপাদনে সারাদেশে প্রথম স্থানে ময়মনসিংহ। ধান, চাল ও গম সংগ্রহে সরকারের লক্ষ্যমাত্রা অনুযায়ী যাতে শতভাগ অর্জন করা যায় সে ব্যাপারে সজাগ থাকতে হবে। স্থানীয় উপজেলা প্রশাসনের সাথে সমন্বয় করে স্বচ্ছতার সহিত ধান চাল সংগ্রহ করুন। ‘কৃষকের অ্যাপ ও ডিজিটাল চালকল ব্যবস্থাপনা সফটওয়্যার’ ব্যবহার সম্পর্কে কৃষকদের মাঝে সচেতনতা গড়ে তুলতে হবে। সাধারণ কৃষকরা যাতে সিন্ডিকেট ও হয়রানির শিকার না হয়। কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সমৃদ্ধ হবে বাংলাদেশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রিশাল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও হিরোইন সহ দুই মাদক কারবারি গ্রেফতার…..

পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী

ত্রিশালের কালির বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ।। নেই প্রশাসনের তদারকি

আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

ময়মনসিংহ সদরের কুষ্টিয়া ইউনিয়নে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস

ময়মনসিংহকে নিরাপদ নগরীতে পরিণত করতে অপরাধ নির্মূলে ডিবির অভিযান

১০

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামীসহ বড় ভাই গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১১

ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন

১২

নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার : কাজী জিয়াউল বাসেত

১৩

দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ মদসহ ১জন ব্যবসায়ী গ্রেফতার।।

১৪

পে স্কেলের জন্য বরাদ্দ হচ্ছে ৩৫ হাজার কোটি টাকা

১৫

মানবকল্যাণে নিবেদিত প্রাণ লায়ন মোঃ গনি মিয়া বাবুলের জন্মদিন ৬ মে

১৬

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের কমিটিতে স্থান পেয়েছেন নেত্রকোনা’র রিফাত আরেফিন

১৭

ময়মনসিংহে ২০২৫-২৬ অর্থ বছরের প্রতিবন্ধী ভাতা প্রদান কার্যক্রম উদ্বোধন

১৮

পাঁচ লাখ টাকার চুক্তি বোরখা পরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আগুন দেয় পরিচ্ছন্নতা কর্মী

১৯

কৃষকরা যত খুশি সরাসরি গুদামে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবেন : খাদ্য প্রতিমন্ত্রী

২০