maruf
১৯ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভাবখালী ইউনিয়নে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য

স্টাফ রিপোর্টারঃ

‎ময়মনসিংহের সদর উপজেলায় ইউনিয়ন পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬ উপলক্ষে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ ও কাবিং প্রতিযোগিতা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১টায় সদর উপজেলার ভাবখালী ইউনিয়নের পণ ঘাগড়া ক্লাস্টারের আয়োজনে ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন। অনুষ্ঠানে পণঘাগড়া ক্লাস্টারের ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিযোগিতায় অংশ গ্রহণ করেন।

সহকারী ‎উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য রফিকুল আলম শামীম, শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইব্রাহিম খলিল, ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিলুফার রহমান স্বপ্না,
ভাবখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং সাবেক সহ সভাপতি ইঞ্জিনিয়ার হাবিবুর রহমান (হাব্বন)সহ স্থানীয় গণ্যমান্য। এছাড়াও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী পণঘাগড়া ক্লাস্টারের ১৬ টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

‎অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন বলেন, শিক্ষার্থীদের মেধা, মনন ও সৃজনশীল বিকাশে এ ধরনের প্রতিযোগিতার গুরুত্ব অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি খেলাধুলা, কুইজ ও সাংস্কৃতিক কর্মকাণ্ড শিশুদের আত্মবিশ্বাস বৃদ্ধি করে এবং তাদের মধ্যে শৃঙ্খলা, নেতৃত্ব ও দেশপ্রেমের চেতনা গড়ে তোলে।

‎তিনি আরও বলেন, বর্তমান প্রজন্মকে যুগোপযোগী ও মানবিক মূল্যবোধসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমের বিকল্প নেই। জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। আজকের শিশুরাই আগামী দিনের দক্ষ নেতৃত্ব ও দেশের ভবিষ্যৎ সম্পদ।

‎সভাপতির বক্তব্যে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার বলেন, ‎প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের মেধা, দক্ষতা ও সৃজনশীলতা বিকাশে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। জাতীয় শিক্ষা পদক প্রতিযোগিতা শিশুদের প্রতিভা অন্বেষণ ও বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।

‎অন্যান্য বক্তারা বলেন, একটি জাতির টেকসই উন্নয়ন নির্ভর করে শিশুদের সঠিক শিক্ষা ও মানসিক বিকাশের ওপর। কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতামূলক মনোভাব, সাংস্কৃতিক চেতনা, শৃঙ্খলা ও সামাজিক মূল্যবোধ গড়ে তুলতে এ ধরনের আয়োজন অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে। শিক্ষার্থীদের প্রযুক্তিনির্ভর শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করতে অভিভাবক ও শিক্ষকদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভাবখালী ইউনিয়নে শিক্ষা পদক প্রতিযোগিতা: কুইজ, ক্রীড়া ও সাংস্কৃতিক আয়োজনে প্রাণচাঞ্চল্য

ময়মনসিংহে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা শুরু

নেত্রকোনায় খাদ্যগুদামে অতিরিক্ত সাড়ে ৪৩ টন চাল, গুদাম সিলগালা

নকলায় নোটিশ গোপন করে স্বল্পমুল্যে পছন্দের ব্যক্তিকে খেয়াঘাট ইজারা দেয়ার অভিযোগ

পবিত্র ঈদুল আজহা-২০২৬ উদযাপন উপলক্ষে ডিএমপির নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

দালালদের ষড়যন্ত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা

ময়মনসিংহে এনসিপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যসহ বিভিন্ন দলের ৩০ নেতাকর্মী

পুরনো ঢাকায় দখল ও চাঁদাবাজির বেপরোয়া অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে

সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবী হাতেনাতে গ্রেফতার

আন্তঃজেলা জাল টাকা তৈরীর চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

১০

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি

১১

ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি সাইফুর রহমান।।

১২

শনিবারের সরকারি ছুটি বাতিল

১৩

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা প্রস্তুতি চলছে।।

১৪

ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার।।

১৫

নকলায় খেয়াঘাটে খাস আদায়,রাজস্ব লুটের রাজত্ব করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা

১৬

ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

১৭

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৮

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আওয়ামীপন্থী কর্মচারী মিজানের ক্ষমতার দাপটে অতিষ্ঠ সাধারণ কর্মচারীরা

১৯

ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ

২০