maruf
১৫ মে ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবী হাতেনাতে গ্রেফতার

সেলিম মিয়া : রাজধানীর শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযানে অভিনব এক কৌশল অবলম্বন করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহবাগ থানা পুলিশ।

বুধবার (১৩ মে) রাত অনুমান ৯:০০ ঘটিকায় শাহবাগ থানাধীন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় মাদক সেবী ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করেছে ডিএমপির শাহবাগ থানা পুলিশ। ছদ্মবেশে গান গাওয়ার আড়ালে অভিযান চালিয়ে মাদকসহ সাতজন মাদকসেবী ও মাদক ব্যবসায়ীকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো -১. মোঃ মামুনুর রহমান (২৪) ২. মোঃ রানা (১৯) ৩. সজীব অধিকারী ৪. মোঃ শহীদুল ইসলাম (৪২) ৫. মোঃ রাকিব হোসেন (১৯) ৬. মোঃ আল আমিন (১৯) ও ৭. মোঃ মাছুম ভূইয়া (২৪)।

শাহবাগ থানা সূত্রে জানা যায়, বুধবার রাত অনুমান ৯:০০ ঘটিকায় শাহবাগ থানার একটি বিশেষ টিম সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে মাদকসেবী ও ব্যবসায়ীদের বিচরণ ঠেকাতে সাধারণ পোশাকে ছদ্মবেশ ধারণ করেন। অভিযানের অংশ হিসেবে তারা গানের আসর জমানোর মতো অভিনব কৌশল অবলম্বন করেন। এতে মাদকসেবী ও ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি টের না পেয়ে সেখানে সমবেত হলে তাদের অবৈধ মাদকদ্রব্য গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃতদের রমনা বিভাগের বিজ্ঞ স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে প্রেরণ করা হয়। বিজ্ঞ আদালত গ্রেফতারকৃতদের বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড প্রদান করেন।

মাদক নির্মূলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের এ ধরনের সৃজনশীল ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবী হাতেনাতে গ্রেফতার

আন্তঃজেলা জাল টাকা তৈরীর চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি

ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি সাইফুর রহমান।।

শনিবারের সরকারি ছুটি বাতিল

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা প্রস্তুতি চলছে।।

ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার।।

নকলায় খেয়াঘাটে খাস আদায়,রাজস্ব লুটের রাজত্ব করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা

ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১০

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আওয়ামীপন্থী কর্মচারী মিজানের ক্ষমতার দাপটে অতিষ্ঠ সাধারণ কর্মচারীরা

১১

ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ

১২

কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি

১৩

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী

১৪

মাদক উদ্ধারে দেশসেরা হয়ে আইজিপি পুরস্কার নিলেন ময়মনসিংহের এসপি কামরুল হাসান

১৫

নকলায় খেয়া মাঝি দিয়ে খাস আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

১৬

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

১৭

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার…..

১৮

মন্দিরের নাম ভাঙ্গিয়ে দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন……

১৯

বর্তমান সরকার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

২০