maruf
১২ মে ২০২৬, ৫:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

নকলায় খেয়া মাঝি দিয়ে খাস আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

স্টাফ রিপোর্টারঃ

শেরপুরের নকল ‍উপজেলায় ব্রহ্মপুত্র নদী পারাপারে
উপজেলার নারায়নখোলা থেকে পিয়ারপুর
খেয়াঘাটে উপজেলা প্রশাসন কর্তৃক খেয়া মাঝি দিয়ে খাস আদায় করা হচ্ছে। এতে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠেছে। এতে বড় অঙ্কের রাজস্ব হারাচ্ছে সরকার।

অভিযোগ সুত্রে জানা গেছে- পুরাতন ব্রহ্মপুত্র নদী পারাপারে নকল উপজেলার ৮নং চর অষ্টধর ইউনিয়নের নারায়নখোলা খেয়াঘাটে খাস আদায়ের কাজে উপজেলা প্রশাসনের প্রতিনিধি চর অষ্টধর ইউনিয়ন ভূমি কর্মকর্তা নুরুল হককে দায়িত্ব দেওয়া হয়। তিনি স্থানীয় খেয়া ঘাটের মাঝিদের সহায়তায় খাস আদায় করে আসছেন। এর ফলে পারাপারের সাথে সম্পৃক্ত যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে বলে সাধরণ যাত্রীরা জানান। চালকসহ মোটরসাইকেল পারাপারে নেওয়ার কথা ২০ টাকা; সেখানে নিচ্ছে ৩০ টাকা। যাত্রীসহ মোটরসাইকেল পারাপারে নিচ্ছে ৪০-৫০ টাকা। যদি কেউ রিজার্ভে খেয়া পার হয়, সেখানে খাস আদায় জনপ্রতি ১০ টাকা নেওয়ার পরেও খেয়া নৌকায় ১০০ টাকা নেওয়া হচ্ছে। এছাড়া, রাত ১০টার পরে প্রতি খেয়ায় যাত্রীদের কাছ থেকে নেওয়া হচ্ছে ১০০ টাকা ও ভারী মালামাল পরিবহনে দিতে হচ্ছে অতিরিক্ত টাকা। খাস আদায়ে দৈনিক ৫হাজার টাকা নায়েবকে দিতে বলে জানিয়ে মাঝি হালিম বলেন-এই পরিমাণ টাকা আদায় না করলে নায়েবকে টাকা দেওয়ার পর আমাদের পোষে না। তারপরও তিনি এপ্রতিনিধিকে লিটন নামের এক ব্যক্তির সাথে যোগাযোগ করতে বলেন। পরে লিটন সাহেবের সাথে যোগাযোগ করতে তার মুঠোফোনে কল দিলে তিনি কল রিসিভ করেননি।

0-0x0-0-0#

সাধারণ যাত্রীরা জানান, পূর্বে এই খেয়াঘাট ২২-২৮লাখ পর্যন্ত ইজারা ঢাক হতো তবে ইজারাদার এত অতিরিক্ত ভাড়া আদায় করেনি, গত ৫ আগষ্ট এর পর থেকে নারায়ণখোলার এই খেয়াঘাট ইজারাদার বীহীন প্রশাসনের মাধ্যমে সরকার খাস আদায় করছে তবুও আমাদের অতিরিক্ত ভাড়া দিতে হয়নি।

খেয়াঘাটের কিছু মাঝি জানান, আগে খেয়াগাট ময়মনসিংহ ৎেকে ইজারা আনতে হতো,গত ৫আগস্টের পর থেকে এর ইজারা না হওয়ায় স্থানীয় নায়েবের মাধ্যমে ৭লক্ষ টাকায় খাস হিসাবে নিয়েছি,সামনের কুরবানি ঈদের ৫দিন পর আমাদের মেয়াদ শেষ হবে, অতিরিক্ত ভাড়ার বিষয়ে জানতে চাইলে তিনি জানান- আগে তেলের টাকা ইজারাদারের কাছে চাইলেই পাইতাম আর এখন বাকিতে তেল কিনে খেয়া নৌকা চালাতে হয়।

এ বিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তার কাছে জানতে তার দপ্তরে গিয়ে সাক্ষাৎ না পেয়ে মুঠোফোন জানতে চাইলে তিনি জানান- নারায়ন খোলা খেয়াঘাট ইতিপুর্বে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার স্যারের কার্যালয়ে শিডিউল বিক্রির মাধ্যমে ২২-২৮লাক টাকায় ইজারা দেওয়া হতো,তবে গত ৫আগস্টের পর থেকে এত টাকায় কেহ ঘাটটি ইজারা নিতে শিডিউল ক্রয় না করায় এর ন্যায্য দরদাতা ইজারাদার না পাওয়ায় বিভাগীয় কমিশনার স্যারের পরামর্শ মোতাবেক উপজেলা নির্বাহী অফিসার স্যার খাস আদায়ের সিদ্ধান্ত নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন। ঈদের পর খাস নেওয়া মাঝির মেয়াদ শেষ হবে, আনরা সেলক্ষে প্রস্তুতি নিতে কমিশনার স্যারকে রিপোর্ট পাঠিয়েছি।

খাস আদায়কৃত টাকা কোথায় জমা দেওয়া জানতে চাইলে ভূমি কর্মকর্তা নুরুল হক জানান- তিনি প্রতি ১৫ দিন পর-পর ৩০-৪০ হাজার টাকা পান সেটা বিভাগীয় কমিশনার এর সরকারি ফান্ডে জমা করেন। মাঝির বক্তব্য অনুসারে দৈনিক ৫হাজার টাকা হলে ১৫দিনে ৭৫ হাজার টাকা জমা হওয়ার কথা থাকলেও এত কম হয় কেন জানতে চাইলে তিনি স্থানীয় লিটন ও এর সাথে যোগাযোগ করতে বলে।

মাঝি জানায় লিটন খান একজন রাজনৈতিক নেতা,
স্থানীয় গণ্যমান্যদের মতে-স্থানীয় প্রভাবশালী একটা সিন্ডিকেট চক্র ন্যায্য দরদাতাদের ভয় দেখিয়ে খেয়াঘাট ইজারা নিতে অনীহা তৈরী করেন,কারণ খাস কালেকশনে সরকারকে রাজস্ব বঞ্চিত করে লুটপাট করে খাওয়ার কৌশল এটা। যে কারণে নায়েব ও মাঝির বক্তব্যে এমন গড়মিল দেখা যাচ্ছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার জাহাঙ্গীর আলমের মুঠোফোনে কল দিয়ে তার বক্তব্য জানতে চাইলে তিনি কল রিসিভ করলেও একটি মাইকের উচ্চ শব্দের বিকট আওয়াজ কথা বলায় বিঘ্ন ঘটায় তিনি কল কেটে দেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক উদ্ধারে দেশসেরা হয়ে আইজিপি পুরস্কার নিলেন ময়মনসিংহের এসপি কামরুল হাসান

নকলায় খেয়া মাঝি দিয়ে খাস আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার…..

মন্দিরের নাম ভাঙ্গিয়ে দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন……

বর্তমান সরকার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

হলিস্টিক হোম বিল্ডার্স লি. প্রতিষ্ঠানের গ্রাহকের প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০১ সদস্য গ্রেফতার

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১০

ত্রিশাল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও হিরোইন সহ দুই মাদক কারবারি গ্রেফতার…..

১১

পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী

১২

ত্রিশালের কালির বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ।। নেই প্রশাসনের তদারকি

১৩

আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া

১৪

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৫

ময়মনসিংহ সদরের কুষ্টিয়া ইউনিয়নে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

১৬

বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস

১৭

ময়মনসিংহকে নিরাপদ নগরীতে পরিণত করতে অপরাধ নির্মূলে ডিবির অভিযান

১৮

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামীসহ বড় ভাই গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৯

ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন

২০