maruf
১২ মে ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

চীফ রিপোর্টার: : যানবাহনে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) নির্ধারিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার না করলে আগামী সপ্তাহ থেকে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

সোমবার (১২ মে) ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের সই করা এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়, সরকার নির্ধারিত রং, নকশা ও আকার অনুযায়ী নির্ধারিত স্থানে নম্বর প্লেট ব্যবহার করা প্রতিটি যানবাহনের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। তবে অনেক যানবাহনে বিআরটিএ সরবরাহকৃত মূল রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ ব্যবহার করা হচ্ছে না। এমনকি কিছু ক্ষেত্রে নম্বর প্লেটের পরিবর্তে হাতে রং করে লেখা রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করা হচ্ছে, যা আইনবিরোধী।

ডিএমপির তথ্য অনুযায়ী, অনেক যানবাহনের মালিক নম্বর প্লেটের জন্য ফি জমা দিলেও বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগ সংগ্রহ করেননি। এ ছাড়া, অনেক গাড়ির সামনের কাচে লাগানো আরএফআইডি ট্যাগ অকার্যকর অবস্থায় রয়েছে। এতে ট্রাফিক ব্যবস্থাপনা ও যানবাহনের ডিজিটাল নজরদারিতে জটিলতা তৈরি হচ্ছে।

ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে আগামী সপ্তাহ থেকে বিশেষ অভিযান পরিচালনা করা হবে বলেও জানিয়েছে ডিএমপি। এ সময় বিআরটিএ নির্ধারিত নম্বর প্লেট ও আরএফআইডি ট্যাগবিহীন যানবাহনের বিরুদ্ধে জরিমানাসহ কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ পরিস্থিতিতে সব যানবাহনের মালিককে দ্রুত বিআরটিএ অনুমোদিত রেজিস্ট্রেশন নম্বর প্লেট ও কার্যকর আরএফআইডি ট্যাগ নিশ্চিত করার আহ্বান জানিয়েছে ডিএমপি।
ডিএমপি লোগো। ছবি : সংগৃহীত

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার…..

মন্দিরের নাম ভাঙ্গিয়ে দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন……

বর্তমান সরকার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

হলিস্টিক হোম বিল্ডার্স লি. প্রতিষ্ঠানের গ্রাহকের প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০১ সদস্য গ্রেফতার

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

রাজারবাগে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ত্রিশাল থানা পুলিশের অভিযানে ইয়াবা ও হিরোইন সহ দুই মাদক কারবারি গ্রেফতার…..

পুলিশ যেন আর কখনো জনগণের স্বাধীনতার বিরুদ্ধে ব্যবহৃত না হয়: প্রধানমন্ত্রী

১০

ত্রিশালের কালির বাজারে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগ।। নেই প্রশাসনের তদারকি

১১

আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি অফিস যেন দুর্নীতির আখড়া

১২

কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যা

১৩

ময়মনসিংহ সদরের কুষ্টিয়া ইউনিয়নে পৃথক দুটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন

১৪

বিমান কার্গোতে দুর্নীতির সিন্ডিকেট ফাঁস

১৫

ময়মনসিংহকে নিরাপদ নগরীতে পরিণত করতে অপরাধ নির্মূলে ডিবির অভিযান

১৬

ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার অভিযানে অপহরণ মামলার মূল আসামীসহ বড় ভাই গ্রেফতার, ভিকটিম উদ্ধার

১৭

ময়মনসিংহ সদরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সেহড়া-আজমতপুর দল চ্যাম্পিয়ন

১৮

নির্ধারিত সময়ের পূর্বেই ধান-চাল সংগ্রহ শুরু করেছে সরকার : কাজী জিয়াউল বাসেত

১৯

দুর্গাপুরে পুলিশের অভিযানে ভারতীয় নিষিদ্ধ মদসহ ১জন ব্যবসায়ী গ্রেফতার।।

২০