maruf
১৫ মে ২০২৬, ৪:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি

আরিফ রববানী ময়মনসিংহ।।

ময়মনসিংহের ভালুকায় ভূমিসেবাকে আধুনিকায়ন ও গতিশীল করার লক্ষ্যে ভাবুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে এ নির্মাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ময়মনসিংহ জেলা প্রশাসক মোঃ সাইফুর রহমান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা নির্বাহী অফিসার ফিরোজ হোসেন, সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হোসাইন,ভূমি সহকারী কর্মকর্তা ফিরোজ মিয়াসহ উপজেলা প্রশাসন, ইউনিয়ন ভূমি অফিস ও স্থানীয় প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারীরা।

এ সময় বক্তারা বলেন, আধুনিক ও নাগরিকবান্ধব ভূমি সেবা নিশ্চিত করতে নতুন ইউনিয়ন ভূমি অফিস ভবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ভবন নির্মাণের মাধ্যমে সাধারণ মানুষ আরও দ্রুত ও সহজে ভূমি সংক্রান্ত সেবা গ্রহণ করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

অনুষ্ঠান শেষে নির্মাণ কাজের সার্বিক অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন জেলা প্রশাসক। এসময় জেলা প্রশাসক বলেন-নির্মাণ কাজের মান ভালো হতে হবে। কোন ধরনের অনিয়ম করা যাবে না। পরবর্তীতে হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্তঃজেলা জাল টাকা তৈরীর চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি

ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি সাইফুর রহমান।।

শনিবারের সরকারি ছুটি বাতিল

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা প্রস্তুতি চলছে।।

ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার।।

নকলায় খেয়াঘাটে খাস আদায়,রাজস্ব লুটের রাজত্ব করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা

ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আওয়ামীপন্থী কর্মচারী মিজানের ক্ষমতার দাপটে অতিষ্ঠ সাধারণ কর্মচারীরা

১০

ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ

১১

কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি

১২

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী

১৩

মাদক উদ্ধারে দেশসেরা হয়ে আইজিপি পুরস্কার নিলেন ময়মনসিংহের এসপি কামরুল হাসান

১৪

নকলায় খেয়া মাঝি দিয়ে খাস আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

১৫

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

১৬

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার…..

১৭

মন্দিরের নাম ভাঙ্গিয়ে দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন……

১৮

বর্তমান সরকার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

১৯

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

২০