maruf
৩ মে ২০২৬, ১০:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কৃষকরা যত খুশি সরাসরি গুদামে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবেন : খাদ্য প্রতিমন্ত্রী

চীফ রিপোর্টার – জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী বলেছেন, ধান-চাল সংগ্রহের ক্ষেত্রে এবার কোনো লটারি প্রথা থাকছে না। কৃষকরা যত খুশি সরাসরি গুদামে ন্যায্যমূল্যে ধান বিক্রি করতে পারবেন। রোববার (৩ মে) দুপুরে নেত্রকোনা জেলা পাবলিক হল মিলনায়তনে ধান-চাল সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, নেত্রকোনাসহ কয়েকটি জেলায় অতিবৃষ্টিতে হাওরের ধান নষ্ট হয়েছে। এজন্য নির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রী নির্দেশে আজ (রোববার) থেকে ধান কেনা শুরু করেছি। এতে হাওরপাড়ের কৃষকরা সরাসরি যত ইচ্ছে ধান গুদামে দিতে পারবেন। তাদের ধান বিক্রির টাকা ব্যাংকে চলে যাবে। এতে কোনো সিন্ডিকেট থাকবে না, কোনো দালাল বা মধ্যস্বত্বভোগী ভাগ বসাতে পারবে না।

তিনি বলেন, ক্ষয়ক্ষতির চিত্র যাতে আসে, আমি সেজন্য আমি কৃষি মন্ত্রীর সঙ্গে কথা বলবো। প্রধানমন্ত্রী মাত্র আড়াই মাসে যে পদক্ষেপগুলো নিয়েছেন প্রত্যেকটি পদক্ষেপই গ্রামীণ অর্থনীতিকে সচল করা, মানুষের যে প্রয়োজন আছে তা যেন সহজেই মেটাতে পারেন।

আব্দুল বারী বলেন, নিম্ন আয়ের মানুষগুলো যাতে সহজে সংসারের খরচ মেটাতে পারেন, সন্তানদের পড়াশোনা করতে পারে, সে লক্ষ্যেই এই পদক্ষেপগুলো নিয়েছেন। কৃষক যাতে ধানের প্রকৃত মূল্য পায় সেটাই আমাদের কনসার্ন।

খাদ্য মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আনোয়ারুল হক, নেত্রকোনা-৫ আসনের এমপি মাছুম মোস্তাফা, জেলা পরিষদ প্রশাসক নুরুজ্জামান নুরু, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলাম সর্দার, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মোঃ আশরাফুল আলম, পুলিশ সুপার তরিকুল ইসলাম, জেলা খাদ্য কর্মকর্তা মোয়েতাছেমুর রহমানসহ কর্মকর্তারা। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবারের সরকারি ছুটি বাতিল

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা প্রস্তুতি চলছে।।

ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার।।

নকলায় খেয়াঘাটে খাস আদায়,রাজস্ব লুটের রাজত্ব করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা

ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আওয়ামীপন্থী কর্মচারী মিজানের ক্ষমতার দাপটে অতিষ্ঠ সাধারণ কর্মচারীরা

ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ

কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী

১০

মাদক উদ্ধারে দেশসেরা হয়ে আইজিপি পুরস্কার নিলেন ময়মনসিংহের এসপি কামরুল হাসান

১১

নকলায় খেয়া মাঝি দিয়ে খাস আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

১২

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

১৩

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার…..

১৪

মন্দিরের নাম ভাঙ্গিয়ে দখল ও চাঁদাবাজির অভিযোগে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন……

১৫

বর্তমান সরকার দায়িত্বে আসার পর থেকেই দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছে-তথ্য প্রতিমন্ত্রী

১৬

বিআরটিএর নম্বর প্লেট ব্যবহার নিয়ে যে নির্দেশনা দিল ডিএমপি

১৭

হলিস্টিক হোম বিল্ডার্স লি. প্রতিষ্ঠানের গ্রাহকের প্রায় ১২০ কোটি টাকা আত্মসাৎ: প্রতারক চক্রের ০১ সদস্য গ্রেফতার

১৮

পুলিশের যৌক্তিক দাবিসমূহ পূরণ করা হবে :স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

রাজারবাগে বর্ণাঢ্য আয়োজনে পুলিশ সপ্তাহ-২০২৬ এর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

২০