maruf
১৬ মে ২০২৬, ১১:৩৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ময়মনসিংহে এনসিপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যসহ বিভিন্ন দলের ৩০ নেতাকর্মী

আরিফ রব্বানী ময়মনসিংহ।।
ময়মনসিংহে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে আয়োজিত এক যোগদান অনুষ্ঠানে জেলার
ত্রিশাল উপজেলার নাগরিক ঐক্যেসহ বিভিন্ন রাজনৈতিক দলের ৩০জন নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’তে যোগদান করেছেন।

শুক্রবার (১৫মে) সকাল ১১ টায় নগরীর ১৪৭ কাচারি রোডস্থ ময়মনসিংহ জেলা জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র কার্যালয়ে ত্রিশাল উপজেলা নাগরিক ঐক্যের আহ্বায়ক কপিল উদ্দিনের নেতৃত্বে আনুষ্ঠানিক ভাবে যোগদান করেন তারা।

যোগদান উপলক্ষে দলীয় কার্যালয়ে আয়োজিত এক মতবিনিময় সভায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক এড. এটিএম মাহাবুব উল আলম ও সদস্য সচিব মোঃ জসিম উদ্দিনসহ নেতাকর্মীরা নবাগতদের ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভ্যর্থনার মধ্য দিয়ে নতুন সহযোদ্ধাদের বরণ করে নেন।

জাতীয় নাগরিক পার্টির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় নবাগত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন- এনসিপি ময়মনসিংহ মহানগর শাখার যুগ্ম সদস্য সচিব সোহেল আহমদ , ময়মনসিংহ জেলা যুবশক্তির আহবায়ক ফয়সাল ফার্ণিম,জেলা নারীশক্তি’র সদস্য উম্মে সালমা বৃষ্টি প্রমুখ । নবাগতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নাগরিক ঐক্যের সাবেক আহ্বায়ক নবযোগদানকারী এনসিপি নেতা মোঃ কফিন উদ্দিন।

সভাপতির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি’র ময়মনসিংহ জেলা কমিটির আহবায়ক এডভোকেট এটিএম মাহবুব উল আলম বক্তব্যে বলেন, ময়মনসিংহের ইতিহাস আন্দোলন-সংগ্রামের ইতিহাস। সূর্যসেন ও প্রীতিলতার মতো বিপ্লবীদের চেতনা ধারণ করেই এনসিপি ময়মনসিংহকে আরও সুসংগঠিত করবে।

নতুন যোগদানকারীদের উদ্দেশে তিনি বলেন, এনসিপির পতাকাতলে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি ময়মনসিংহে হামের প্রকোপ বৃদ্ধির বিষয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি এবং পর্যাপ্ত চিকিৎসাসেবা নিশ্চিত করার আহ্বান জানান।

অনুষ্ঠানে এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতির মধ্যেও এনসিপি সারা দেশের মত ময়মনসিংহ জেলাতেও সকলের সহযোগিতায় সাংগঠনিক শক্তি বৃদ্ধি করছে।

জুলাই আন্দোলনে নারীদের ভূমিকার কথা উল্লেখ করে এডভোকেট এটিএম মাহবুব উল আলম নারী নেতৃত্বকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

এসময় তিনি আরও বলেন, জুলাই বিপ্লবের চেতনা বাস্তবায়নে কোনো ধরনের আপস করা হবে না। প্রয়োজনে নতুন আন্দোলনের সূচনা ময়মনসিংহ থেকেই হবে বলেও মন্তব্য করে তিনি মানুষের অধিকার প্রতিষ্ঠায়, মানবিক বাংলাদেশের প্রত্যয়ে নেতৃবৃন্দকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।

এনসিপির ময়মনসিংহ জেলা শাখার সদস্য সচিব জসিম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের অধিকার, ন্যায়বিচার ও মানবিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যে সকল দেশপ্রেমিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

এই যোগদান শুধু সাংগঠনিক শক্তি বৃদ্ধি নয়, বরং একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি গঠনের প্রত্যয়। ময়মনসিংহে এনসিপির অগ্রযাত্রা আরও শক্তিশালী ও গতিশীল হবে বলে নেতৃবৃন্দ আশাবাদ ব্যক্ত করেন।

নতুন নেতৃবৃন্দের যোগদানকে কেন্দ্র করে অনুষ্ঠানটি এক সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আলোচনা সভা শেষে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আগত নেতা -কর্মীদের ফুল দিয়ে এবং মিষ্টিমুখ করিয়ে বরণ করা হয় ।

এডভোকেট এটিএম মাহবুব উল আলম বলেন, ‘সন্ত্রাস ও চাঁদাবাজ ছাড়া সব দলের লোকজন এনসিপিতে যোগ দিতে পারবেন। প্রতিদিন বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে বিভিন্ন দলের নেতাকর্মীরা আমাদের সাথে যোগাযোগ অব্যাহত রেখেছেন। আমরা বিচ্ছিন্নভাবে অনেককে নিয়েছি। আজকে থেকে নিয়মিত যোগদান অনুষ্ঠান অব্যাহত থাকবে।’

তিনি আরও বলেন, ‘আজ ত্রিশালের নাগরিক ঐক্যসহ বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গসংগঠনের ৩০ জন নেতা- কর্মী এনসিপিতে যোগদান করলো। সবাইকে সাথে নিয়ে আমরা সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজমুক্ত একটি মডেল ময়মনসিংহ গড়ে তুলবো।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ময়মনসিংহে এনসিপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যসহ বিভিন্ন দলের ৩০ নেতাকর্মী

পুরনো ঢাকায় দখল ও চাঁদাবাজির বেপরোয়া অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে

সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবী হাতেনাতে গ্রেফতার

আন্তঃজেলা জাল টাকা তৈরীর চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি

ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি সাইফুর রহমান।।

শনিবারের সরকারি ছুটি বাতিল

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা প্রস্তুতি চলছে।।

ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার।।

নকলায় খেয়াঘাটে খাস আদায়,রাজস্ব লুটের রাজত্ব করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা

১০

ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

১১

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১২

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আওয়ামীপন্থী কর্মচারী মিজানের ক্ষমতার দাপটে অতিষ্ঠ সাধারণ কর্মচারীরা

১৩

ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ

১৪

কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি

১৫

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী

১৬

মাদক উদ্ধারে দেশসেরা হয়ে আইজিপি পুরস্কার নিলেন ময়মনসিংহের এসপি কামরুল হাসান

১৭

নকলায় খেয়া মাঝি দিয়ে খাস আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

১৮

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

১৯

ত্রিশাল থানা পুলিশের অভিযানে অটোরিকশা চোর চক্রের ২ সদস্য গ্রেফতার…..

২০