maruf
১৭ মে ২০২৬, ৪:১০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

দালালদের ষড়যন্ত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা

স্টাফ রিপোর্টার:

ময়মনসিংহের ত্রিশাল উপজেলার আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি অফিসকে স্বচ্ছ ও দালাল মুক্ত করতে গিয়ে নিজেই দালালদের ষড়যন্ত্রের শিকার হয়েছেন দাবী করেছেন সহকারী ভূমি কর্মকর্তা শামসুজ্জামান শামীম। তিনি জানান-দালালের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি নিয়ে কাজ করায় একটি কু-চক্রি মহল ভূমি অফিসে অনিয়ম ও দালালিতে ব্যর্থ হয়ে সম্প্রতি এই কর্মকর্তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে তার বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন প্রোপাগান্ডা ছড়াচ্ছে।

তারই ধারাবাহিকতায় ভূমি অফিসে নামজারি মোকদ্দমা সংক্রান্ত বিষয়ে সম্প্রতি সাংবাদিকদের মিথ্যা তথ্য দিয়ো কিছু অনলাইন মাল্টিমিডিয়ায় “সরকারি খরচ গ্রহণ” সংক্রান্ত সংবাদ প্রকাশে উৎসাহিত করেছে বলে দাবী করে তিনি প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছেন।

অফিস সুত্রে জানা গেছে-ভূমি সেবাকে জনকল্যাণে জনগণের দোরগোড়ায় পৌছে দিতে দালাল সিন্ডিকেটদের বিরুদ্ধে জিরোটলারেন্স নীতি কাজ করে অফিসকে দালালমুক্ত করতে সচ্ছতার সাথে কাজ করছে ভূমি কর্মকর্তা শামসুজ্জামান শামীম । স্থানীয় কিছু দালাল চক্ররা নায়েব শামসুজ্জামান শামীমের আদর্শের কাছে হেরে গিয়ে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে এমনটাও দাবী করেছেন সচেতন মহলের অনেকেই। তারা জানান- দালালদের বয়কট করে উম্মুক্ত পরিবেশ সরাসরি ভূমি মালিকের মাধ্যমে কাজ করায় তার সেবা এবং নেতৃত্বে ঈর্ষান্বিত হয়ে একটি কু-চক্রি মহল তার বিরুদ্ধে সাংবাদিকদের মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে বিভিন্ন অনলাইনের মাধ্যমে মিথ্যা সংবাদ প্রচার করতে উৎসাহিত করেছে ।

স্থানীয় একটি সুত্র জানিয়েছে একাধিক ব্যক্তিরা সেবা গ্রহীতাদের অফিসে যেতে না দিয়ে নিজেরাই সেবা গ্রহীতাদের নিকট থেকে ঘুষ নিয়ে একাদিক খারিজের আবেদন জমা দেন, বিষয়টি অবগত হওয়ার পর নায়েব তাদের এসব খারিজ না করায় তারা নায়েব এর বিরুদ্ধে ষড়যন্ত্রে মেতে উঠেছেন। সেই শত্রুতা থেকে সেই দালালদের একটি অংশ নায়েব শামসুজ্জামান শামীমকে নিয়ে মিথ্যা ভিত্তিহীন তথ্য দিয়ে সাংবাদিকদের মাধ্যমে বিভিন্ন মিডিয়ায় সংবাদ প্রচার করতে উৎসাহিত করেছেন।

এব্যাপারে সহকারী ভূমি কর্মকর্তা শামসুজ্জামান শামীম বলেন, প্রকাশিত সংবাদে আমাকে জড়িয়ে যে তথ্য উপস্থাপন করা হয়েছে, তা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত । প্রকৃতপক্ষে, নামজারি সংক্রান্ত সরকারি নির্ধারিত ফি ও বিধি মোতাবেক কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। কোনো প্রকার অনিয়ম, অতিরিক্ত অর্থ আদায় কিংবা অবৈধ লেনদেনের সঙ্গে আমি ও আমার অফিসের কোন সংশ্লিষ্টতা নেই। একটি মহল ব্যক্তিগত স্বার্থ হাসিল ও সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভ্রান্তিকর তথ্য দিয়ে সংবাদ প্রকাশ করিয়েছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং সংশ্লিষ্ট গণমাধ্যমকে সঠিক তথ্য যাচাই করে দায়িত্বশীল সংবাদ প্রকাশের আহ্বান জানাচ্ছি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দালালদের ষড়যন্ত্রে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে ত্রিশালের আমিরাবাড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা

ময়মনসিংহে এনসিপিতে যোগ দিলেন নাগরিক ঐক্যসহ বিভিন্ন দলের ৩০ নেতাকর্মী

পুরনো ঢাকায় দখল ও চাঁদাবাজির বেপরোয়া অভিযোগ উঠেছে সাবেক কাউন্সিলর মামুনের বিরুদ্ধে

সোহরাওয়ার্দী উদ্যানে গান গেয়ে ছদ্মবেশে অভিযান চালিয়ে ৭ জন মাদকসেবী হাতেনাতে গ্রেফতার

আন্তঃজেলা জাল টাকা তৈরীর চোরাকারবারী দলের তিন সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি

ভালুকা সদর ইউনিয়ন ভূমি অফিসের ভবন নির্মাণ কাজর উদ্বোধন করলেন ডিসি

ভালুকার হবিরবাড়ী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করলেন ডিসি সাইফুর রহমান।।

শনিবারের সরকারি ছুটি বাতিল

ময়মনসিংহে মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা প্রস্তুতি চলছে।।

ডিবির অভিযানে ময়মনসিংহে ৮ কেজি গাঁজাসহ দুই জন গ্রেফতার।।

১০

নকলায় খেয়াঘাটে খাস আদায়,রাজস্ব লুটের রাজত্ব করছে নায়েব ও স্থানীয় প্রভাবশালীরা

১১

ঘুষ-দুর্নীতির স্বর্গরাজ্য ভালুকার কাচিনা ইউনিয়ন ভূমি অফিস,নায়েব মুফিজুলের কাছে জিম্মি সেবাগ্রহীতারা

১২

রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এ’র ১৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

১৩

ময়মনসিংহ মেডিকেল হাসপাতালে আওয়ামীপন্থী কর্মচারী মিজানের ক্ষমতার দাপটে অতিষ্ঠ সাধারণ কর্মচারীরা

১৪

ময়মনসিংহে কেন্দ্র সচিবের দায়িত্বহীণতায় পরীক্ষা কেন্দ্রে প্রশ্নপত্র বিভ্রাটে পরীক্ষার্থীদের ক্ষোভ

১৫

কৃষকদের জীবনমান উন্নয়নে প্রণোদনাসহ সকল সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার: ওয়াহাব আকন্দ এমপি

১৬

৫ বছরে এক কোটি কর্মসংস্থান সৃষ্টিতে কাজ করছে সরকার : ত্রাণমন্ত্রী

১৭

মাদক উদ্ধারে দেশসেরা হয়ে আইজিপি পুরস্কার নিলেন ময়মনসিংহের এসপি কামরুল হাসান

১৮

নকলায় খেয়া মাঝি দিয়ে খাস আদায়, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ

১৯

উত্তরায় সৌর বিদ্যুৎ চালিত ট্রাফিক সিগন্যাল লাইটের শুভ উদ্বোধন করলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার

২০